জীবননগর কৃষ্ণপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2023-05-01 ইং
জীবননগর কৃষ্ণপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জীবননগর উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কৃষ্ণপুর গ্রামবাসী। স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন এমপি ছেলুন জোয়ার্দ্দার। এসময় তিনি কৃষ্ণপুর গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আপনারা দীর্ঘদিন ধরে যেভাবে ঐক্যবদ্ধভাবে রয়েছেন, সেভাবেই থাকবেন। আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। একটি অপশক্তি আছে, যারা সবসময় কৃষকদের নিয়ে ছিনিমিনি খেলে, তাদের দিনও একদিন শেষ হবে। এ সমস্ত অপশক্তি বেশি দিন টিকে থাকবে না। ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা সবার ভাবা দরকার। ক্ষমতা চলে গেলে এই চক্রটি পালাবার পথ খুঁজে পাবে না।’ সাংবাদিকদের উদ্দেশ্যে এই সংসদ সদস্য আরও বলেন, ‘আপনারা নিশ্চয়ই দায়িত্বশীলতা নিয়ে মানুষের কল্যাণে কাজ করেন। সাংবাদিকতা যেন ‘নীতিহীন’ না হয় সেদিকে খেয়াল রাখবেন। এসময় তিনি দেশ ও সাধারণ মানুষের স্বার্থে সত্য সংবাদ প্রকাশের আহ্বান জানান।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সাবেক সদস্য আব্দুর রাজ্জাক শাহ, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিন, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা সাজ্জাত বিশ্বাস ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক সদস্য শফিকুল আলম নান্নু। আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেনের সার্বিক পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান লাল্টু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মখলেচুর রহমান, মীর্জা লিটন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)