প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে জাপানে গেলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2023-04-26 ইং
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে জাপানে গেলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে জাপানে গেলেন সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। চুয়াডাঙ্গার কৃতী সন্তান, এফবিসিসিআই’র পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরসঙ্গী হয়েছেন। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট জাপান সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাপান সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। জানা যায়, বিশিষ্ট ব্যবসায়ী, গণমাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজসেবক সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা এর আগেও বহুবার ব্যবসায়িক ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। দিলীপ কুমার আগরওয়ালা এই অঞ্চলের প্রথম ব্যবসায়ী হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনেও যোগ দিয়েছিলেন। বাবু দিলীপ কুমার আগরওয়ালা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং চুয়াডাঙ্গার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন। একই সাথে এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য কাজ করার আগ্রহ তাঁর সর্বদায় রয়েছে। উল্লেখ্য, জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশে গতকাল সকালে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তিনি জাপানে দ্বিপাক্ষিক সফর করবেন। এরপর যুক্তরাষ্ট্রে যাবেন বিশ্বব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিতে। তারপর যুক্তরাজ্যে যাবেন রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)