তীব্র দাবদাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

আপলোড তারিখঃ 2023-04-25 ইং
তীব্র দাবদাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: একটানা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ও তীব্র দাবদাহের পর চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। গতকাল সোমবার বেলা পৌনে তিনটার দিকে শুরু হয় বৃষ্টি, স্থায়ী হয় আধাঘণ্টা। এর সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। এসময় ৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। দীর্ঘদিন পর নামা এ বৃষ্টিতে প্রাণ ফিরেছে জেলায়। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। গত ২ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত টানা টানা ২২ দিনের দেশের মধ্যে প্রথমে মৃদু, মাঝারি, তীব্র ও পরে অতি তীব্র দাবদাহ বয়ে যায় এ জেলায়। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন। বৃষ্টির জন্য জেলার বিভিন্ন স্থানে বিশেষ নামাজও আদায় করা হয়। অবশেষে সেই বহুল কাক্সিক্ষত বৃষ্টির দেখা মিলেছে এ জেলায়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, গতকাল বেলা পৌনে তিনটার দিকে চুয়াডাঙ্গায় বৃষ্টি শুরু হয়। এর স্থায়িত্ব হয় বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত। ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বাতাসে আদ্রতা ছিল ৮১ শতাংশ। সোমবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ১ এপ্রিল ৭ মিলিমিটার বৃষ্টিপাত হলেও ২ এপ্রিল থেকে জেলাজুড়ে শুরু হয় দাবদাহ। অতীতের সব রেকর্ড ভেঙে ২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত একটানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গা জেলায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)