দর্শনায় ৫টি স্বর্ণের বারসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-04-18 ইং
দর্শনায় ৫টি স্বর্ণের বারসহ যুবক আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৫টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৩) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সকাল ৯টার দিকে দর্শনা রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে মহেশপুর-৫৮ বিজিবি। সেলিম কুমিল্লা জেলার হোমনা উপজেলার মো. রওশন আলীর ছেলে। গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবির টহল দল দর্শনা রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। এসময় একজন ভ্যানচালককে দেখে সন্দেহ হলে বিজিবির সদস্যরা তার গতিরোধ করে। পরে তাকে আটক করে ভ্যান তল্লাশি করে ৫৮৩ দশমিক ২০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৪৮ লাখ ৫০ হাজার টাকা। এসময় আরও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মোহাম্মদ সাইফুল ইসলাম আরও বলেন, স্বর্ণ পরিবহন ও নিজ জিম্মায় রাখায় সেলিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হবে। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)