দর্শনায় ট্রেনের বগি থেকে এক কেজি হেরোইন উদ্ধার

আপলোড তারিখঃ 2023-04-13 ইং
দর্শনায় ট্রেনের বগি থেকে এক কেজি হেরোইন উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দর্শনা রেল স্টেশনে একটি ট্রেনের বগি থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬)। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেসে হেরোইন পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় টহল দল চিলাহাটি থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেসের দ্বিতীয় বগির ভেতর ক্যারিয়ারের ওপর মালিকবিহীন একটি ব্যাগ দেখতে পেয়ে সন্দেহ হলে ব্যাগটি জব্দ করে। পরে ব্যাগটি তল্লাশি করে ৫টি পলিথিনের প্যাকেট থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)