দর্শনা সীমান্তে ব্যাগে মিলল ২০ হাজার ডলার

আপলোড তারিখঃ 2023-04-10 ইং
দর্শনা সীমান্তে ব্যাগে মিলল ২০ হাজার ডলার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার দর্শনা থেকে ২০ হাজার ডলার (ইউএসডি) উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি—৬)। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দর্শনা সদর থানার ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে এই ডলার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এদিন বেলা দেড়টার দিকে বিজিবি—৬ এর পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত দিয়ে ডলার পাচার করা হবে বলে তারা খবর পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার এনামুল কবিরের নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে বেলা ১১টার দিকে একটি ব্যাগ হাতে ফুলবাড়ী মাঠের মধ্যে দিয়ে অজ্ঞাত ব্যক্তিকে যেতে দেখে বিজিবির টহল দল তার গতিরোধ করার চেষ্টা করে। তবে বিজিবির সদস্যদের দেখে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে দেঁৗড়ে পালিয়ে যায়। এসময় বিজিবির সদস্যরা ব্যাগটি জব্দ করে তার ভেতর থেকে ১০০ ডলারের ২০০টি নোট উদ্ধার করে। লে. কর্নেল সাঈদ বলেন, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দর্শনা থানায় মামলা করবে। আর উদ্ধার করা ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)