দর্শনায় ৪২৭ ভরি রুপা উদ্ধার, মোটরসাইকেল জব্দ

আপলোড তারিখঃ 2023-04-09 ইং
দর্শনায় ৪২৭ ভরি রুপা উদ্ধার, মোটরসাইকেল জব্দ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৪ কেজি ৯৮৫ গ্রাম (৪২৭.৩৮ ভরি) রুপা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬)। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা থানার ঝাঁঝাঁডাঙ্গা মাঝাপাড়া পুরাতন মসজিদের সামনে থেকে এই রুপা উদ্ধার করে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে বিজিবি-৬ এর পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৬ এর অধীনস্ত সুলতানপুর বিওপির কমান্ডার হাবিলদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে ঝাঁঝাঁডাঙ্গা মাঝাপাড়া পুরাতন মসজিদের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় অজ্ঞাত একজনকে মোটরসাইকেলে দর্শনা বাজারের দিকে যেতে তার গতিরোধের চেষ্টা করে বিজিবি। তবে তিনি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যান। এসময় বিজিবির টহল দল মোটরসাইকেলটি জব্দের পর সুতির গামছা দিয়ে মোড়ানো ৪টি পলিথিনের ব্যাগ থেকে ৪ কেজি ৯৮৫ গ্রাম রুপা উদ্ধার করে। বিজিবি আরও জানায়, এ ঘটনায় হাবিলদার মো. আব্দুল মান্নান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করবেন। আর উদ্ধার করা রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)