৭টি স্বর্ণের বারসহ দর্শনার জুয়েল আটক

আপলোড তারিখঃ 2023-03-25 ইং
৭টি স্বর্ণের বারসহ দর্শনার জুয়েল আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরের উথলীর মোল্লাবাড়ি এলাকা থেকে ৭টি স্বর্ণের বারসহ মো. জুয়েল হোসেন নামের এক চোরাকারবারিকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল শনিবার সকাল ৮টার দিকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক জুয়েল দামুড়হুদা উপজেলার দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছে। মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্র্নেল মাসুদ পারভেজ বলেন, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া বিওপির একটি টহল দল উথলীর মোল্লাবাড়ি গ্রামের মোড়ে অবস্থান নেয়। এসময় বিজিবির টহল দল জুয়েলকে আটক করে তার শরীর তল্লাশি করে স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭টি স্বর্ণের বার পায়। উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন ৭১ ভরি ৪ রতি। যার বাজার মূল্যে আনুমানিক ৬৩ লাখ ৯৩ হাজার ৭৫৯ টাকা। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গার ট্রেজারি অফিসে জমা রাখা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)