দর্শনায় পুর্নাঙ্গস্থলবন্দর বাস্তবায়নের দাবিতে নেতৃবৃন্দ ও সুধীসমাজ ডিসি ও এসপি’র সাথে মতবিনিময় করলেন

আপলোড তারিখঃ 2017-08-03 ইং
দর্শনায় পুর্নাঙ্গস্থলবন্দর বাস্তবায়নের দাবিতে নেতৃবৃন্দ ও সুধীসমাজ ডিসি ও এসপি’র সাথে মতবিনিময় করলেন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় পুর্নাঙ্গস্থলবন্দর বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও পুলিশ সুপার নিজাম উদ্দীনের সাথে মতবিনিময় করেছেন  দর্শনার নের্তৃবৃন্দ ও সুধীসমাজ। মতবিনিময়কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, দর্শনাকে দেশবাসি তথা সরকারের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শনাকে চেনেন-জানেন। এ ছাড়াও দর্শনায় রেলওয়ের মাধ্যমে স্থলবন্দর বিদ্যমান। এখন শুধু দু’দেশের সড়ক সংযোগ স্থাপন করলেই দর্শনা পুর্নাঙ্গ স্থলবন্দর হয়ে যাবে। সরকারের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান স্যার দর্শনায় এসে বন্দর বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। সুতারাং এটি সময়ের ব্যাপার মাত্র। তাছাড়াও দর্শনায় পুর্নাঙ্গস্থলবন্দর বাস্তবায়নে যা যা করার আছে তা করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জোলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সেক্রেটারি দর্শনার কৃতি সন্তান আজাদুল ইসলাম আজাদ, পুর্নাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আহবায়ক ও দর্শনা পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কমরেড এ্যাড. শহিদুল ইসলাম, সিপিবির জেলা সেক্রেটারি কমরেড সৈয়দ মজনুর রহমান, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোশারফ হোসেন, বতর্মান উপাধ্যক্ষ আজিজুর রহমান, চুয়াডাঙ্গা চেম্বার এ্যান্ড কমার্সের পরিচালক হাজী হারুন অর রশীদ, দর্শনা সিএ্যান্ড এফ এসোসিয়েশনের সেক্রেটারি আতিয়ার রহমান হাবু, দামুহুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি হারুন অর রশীদ জুয়েল, কেরু চিনিকল শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি সহিদুর রহমান, সমাজ সেবক হুমায়ন মিয়া, এরশাদ আলী মাস্টার, আশরাফুল আলম উলুম, আমির হোসেন, আব্দুল বারী ও স্থলবন্দর বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম লিটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)