শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কেটে জামাইয়ের মৃত্যু

আপলোড তারিখঃ 2023-03-12 ইং
শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কেটে জামাইয়ের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন মানিক মিয়া (৪৬) নামে এক গার্মেন্টস শ্রমিক। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সুন্দরপুর স্টেশনের অদূরে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। নিহত মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি গাজীপুরে থাকতেন ও গার্মেন্টসে কাজ করতেন। জানা যায়, মানিক মিয়ে গত শুক্রবার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে শ্বশুর মৃত আকবার ধনীর বাড়িতে বেড়াতে আসেন। চাঁদবা গ্রামের মৃত আকবার ধনীর মেয়ে রোমেনা বেগমের (৪৮) সাথে গত তিন মাস আগে তার বিয়ে হয়। এটা তার দ্বিতীয় বিয়ে। ঘটনার দিন সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী একতারপুর বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে শশুরবাড়ি থেকে বের হন তিনি। এরপর বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। তবে তিনি আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো কারণে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে, তা জানা যায়নি। কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শোভন রায় বলেন, ঘটনা জানার পর যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)