আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2023-03-11 ইং
আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিয়ম ও বধ্যভূমি পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দলীয় অফিসে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে বধ্যভূমি পরিদর্শন করেন। নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। সকল দুর্যোগ মোকাবিলা করে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, যখন মানুষ সুখে শান্তিতে বসবাস করছে, তখন বিএনপি-জামায়াত সন্ত্রাস আর নৈরাজ্য সৃষ্টি করছে। নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের মোকাবিলা করার জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, হারদী ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান, কালিদাসপুর ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, আওয়ামী লীগ নেতা আমিনুল হক অপু মোল্লা, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, মিজানুর রহমান, মজনুর রহমান, আশাদুজ্জামান টুটুল, ছাত্রলীগ নেতা আশরাফুল হক, আব্দুল্লাহ আল হোসাইন বাদসা, সাকিব প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)