শিয়ালমারী পশুহাটে গরু বিক্রি করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ

আপলোড তারিখঃ 2023-03-09 ইং
শিয়ালমারী পশুহাটে গরু বিক্রি করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার শিয়ালমারী হাটে গরু বিক্রি করতে যেয়ে ত্রিমুখী সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের আলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িচালকসহ দুজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন- জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো. লিটন লিটন (৩৮) এবং হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের খালিদ হোসেনের ছেলে আলমসাধু চালক নাহিদ (৩০)।   স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে আলমসাধু চালক নাহিদ তার গাড়িতে গরু নিয়ে বিক্রি করার জন্য শিয়ালমারী বাজারের দিকে যাচ্ছিল। একই সময় জীবননগর পৌর পশুহাট থেকে গরু জবাই করে লিটন মাংস বিক্রি করার জন্য ভ্যানে শিয়ালমারী যাচ্ছিল। এসময় অপর দিক থেকে আসা একটি পাওয়ারট্রিলার তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় লিটন কসাই ও নাহিদ। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নুসরাত জাহান বলেন, গতকাল সকালে দুজনকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)