ঝিনাইদহে বিএনপি’র সদস্য সংগ্রহ কর্মসুচি টার্গেট ৩ লাখ

আপলোড তারিখঃ 2017-07-31 ইং
ঝিনাইদহে বিএনপি’র সদস্য সংগ্রহ কর্মসুচি টার্গেট ৩ লাখ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: তিন লাখ নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ঝিনাইদহ জেলায় বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ কর্মসুচি শুরু হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. মসিউর রহমান পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচির উদ্বোধন করেন। ইতিমধ্যে নতুন সদস্য সংখ্যা ছাড়িয়েছে পঞ্চাশ হাজার। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সদস্য সংগ্রহের বই পৌছে গেছে। ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক এ সব তথ্য জানান। তিনি বলেন, জেলার ৬৭টি ইউনিয়ন ও ৬টি পৌরসভায় পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচি চলছে পুরোদমে। মাসব্যাপী এই অভিযানকে ঘিরে নেতা কর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে। জেলাব্যাপী ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে। জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. মসিউর রহমান সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করে বলেন, শহর থেকে গ্রাম পর্যন্ত এই কর্মসুচি ছড়িয়ে দিতে হবে। পহেলা সেপ্টম্বর পর্যন্ত তিন লাখে উন্নীত করতে তিনি দলীয় নেতাকর্মীদের পরামর্শ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)