আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড তারিখঃ 2023-02-28 ইং
আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৮ জনকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা গেছে, গতকাল আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে মোটরযান অধ্যাদেশ ২০১৮ এর দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৭ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আর ত্রিপল দিয়ে না ঢেকে ট্রলিতে বালু বহন করায় একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)