মেয়ের ধাক্কায় বাবার মৃত্যু

আপলোড তারিখঃ 2023-02-27 ইং
মেয়ের ধাক্কায় বাবার মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: নাতীকে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য পাঠিয়েছিলেন সানোয়ার হোসেন (৫২)। তবে নাতী টাকা না রিচার্জ করে ঘোরাঘুরি করছিল। এতে ক্ষিপ্ত হয়ে মেয়ে ববিতা (২৫) ও নাতীকে কুপিয়ে জখম করে সানোয়ার। এসময় কোপ থেকে বাঁচতে ববিতা ধাক্কা দিলে ইটে আঘাত পান বাবা সানোয়ার হোসেন। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গার বকশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ সানোয়ারের মেয়ে ববিতাকে আটক করেছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ববিতাকে আটক করা হয়েছে। লাশ হাসপাতাল থেকে আসলে সুরতহাল প্রতিবেদন শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)