এক যুগ পর ঝিনাইদহ পৌরসভায় উন্মুক্ত টেন্ডার

আপলোড তারিখঃ 2023-02-27 ইং
এক যুগ পর ঝিনাইদহ পৌরসভায় উন্মুক্ত টেন্ডার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: টেন্ডারবাজী ও গুপ্তি টেন্ডারের খোলস পাল্টে দীর্ঘ এক যুগ পর ঝিনাইদহ পৌরসভায় প্রকাশ্যে টেন্ডারের আয়োজন করা হয়। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ অফিসার্স ক্লাবে জনাকীর্ণ অনুষ্ঠানে ওপেন টেন্ডারের আয়োজন করে ঝিনাইদহ পৌর পরিষদ। ওপেন টেন্ডারের কারণে পৌরসভার প্রায় ২৭ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে। ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন, নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ, সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান কাজল, প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, কাউন্সিলর আবু বক্কর, সাদেক আলী, লিয়াকত হোসেন, ফারহানা রেজা আনজু, শামসিল আরেফিন কায়সারসহ সাংবাদিক ও টেন্ডারে অংশগ্রহণকৃত ঠিকাদারবৃদ উপস্থিত ছিলেন। উন্মুক্ত লটারি অনুষ্ঠানে পৌরসভার মেয়ার কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, দীর্ঘ প্রায় এক যুগ পর ওপেন টেন্ডারের আয়োজন করে  প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন জানান, ৩৫টি গ্রুপে পৌরসভার তালিকাভুক্ত ২২২ জন ঠিকাদার এই দরপত্রে অংশগ্রহণ করেন। অথচ আগে ঠিকাদারের সংখ্যা ছিল মাত্র ১৪ জন। তিনি আরও বলেন, সফটওয়্যারের মাধ্যমে ইজিপি টেন্ডার লটারিতে ঠিকাদারগণ কাজ পান। গতকাল রোববার মোট ৪ কোটি ৭৬ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে এক কোটি দুই লাখ টাকা এডিবি থেকে প্রাপ্ত। বাকি টাকা রাজস্ব খাত থেকে বরাদ্দ। পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন বলেন, এই টেন্ডারের মাধ্য ঝিনাইদহ পৌর এলাকার রাস্তা, ড্রেন ও কালভার্ট মেরামত করা হবে। অভিযোগ রয়েছে প্রায় এক যুগ ধরে ঝিনাইদহ পৌরসভায় কোনো উন্মুক্ত টেন্ডার হয়নি। একটি সিন্ডিকেট গোপন টেন্ডারের আয়োজন করে কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত করেছে। পৌরসভা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুষ্টিমেয় কিছু ঠিকাদারকে কাজ দেওয়ার কাজের মান ছিল অত্যন্ত নিম্নমানের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)