কালীগঞ্জে ২২ লাখ টাকাসহ দুই সুদ কারবারি আটক

আপলোড তারিখঃ 2023-02-27 ইং
কালীগঞ্জে ২২ লাখ টাকাসহ দুই সুদ কারবারি আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে দুই সুদের কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার বড়তালিয়ান গ্রাম থেকে রেজাউল ও শরিফুল নামের দুই ভাইকে আটক করা হয়। তারা ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, মানুষের অভাব-অনটনকে পুঁজি করে বড়তালিয়ান গ্রামের ওই দুই ব্যক্তি মানুষের কাছে চড়া সুদে ঋণ দিয়ে আসছিল। সুদের টাকা দেওয়ার সময় ব্লাঙ্ক চেক ও স্ট্যাম্প স্বাক্ষর করিয়ে নেয়। পরে তাদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে আসছিল। সুদের কারবারি রেজাউল ও শরিফুলের  জোর-জবরদস্তিতে অতিষ্ঠ হয়ে সুদে টাকা নেওয়া ব্যক্তিরা থানায় অভিযোগ দেয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গতকাল সকালে তাদের আটক করে। আটককৃতদের নিকট থেকে উদ্ধার করা হয় নগদ ২২ লাখ ৫০ হাজার টাকা, ৪টি স্ট্যাম্প ও ১৫০ পাতার তালিকা খাতা। বিকেলে পুলিশের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)