গাংনী সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব

আপলোড তারিখঃ 2023-02-23 ইং
গাংনী সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব ছবির ক্যাপশন:

সমীকরণ অফিস:

মেহেরপুরের গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় চত্বরে ২০টি স্টলে ২ শতাধিক পিঠার পসরা সাজিয়েছিল শিক্ষার্থীরা। পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু। প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম ও গাংনী পৌরসভার সচিব (প্রকৌশলী) শামীম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৌশলী ওবাইদুর রহমান, আমিনুল ইসলাম, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)