দামুড়হুদায় পরোয়ানাভুক্ত আসামি আশরাফুজ্জামান গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-02-23 ইং
দামুড়হুদায় পরোয়ানাভুক্ত আসামি আশরাফুজ্জামান গ্রেপ্তার ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:

দীর্ঘদিন পলাতক থাকা ৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি আশরাফুজ্জামানকে (৪০) গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। গত মঙ্গলবার দিবাগত অভিযান চালিয়ে রংপুর জেলার পীরগঞ্জ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশরাফুজ্জামান দামুড়হুদার চন্দ্রবাস গ্রামের আলী আহম্মদের ছেলে। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (অপারেশন) শফিউল আলম, উপ-পরিদর্শক  (এসআই) আসাদুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাহাবউদ্দীন নস্কর রংপুর জেলার পীরগঞ্জ গ্রাম থেকে আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করেন। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)