বিজিবি-বিএসএফ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-02-23 ইং
বিজিবি-বিএসএফ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়নের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ভারতের ব্রহ্মনগর ক্যাম্পে বিজিবি বনাম বিএসএফ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিএসএফ দলকে হারিয়ে বিজিবি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকাল রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উক্ত প্রতিযোগিতায় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন, পিবিজিএম এবং বিএসএফ-এর পক্ষে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল ড. অতুল ফুলজেলে, আইপিএসসহ বিজিবি-বিএসএফ এর অন্যান্য অফিসার এবং উভয় দেশের খেলোয়াড় এবং অন্যান্য সৈনিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)