আলমডাঙ্গায় জোর করে সৎ ভাইয়ের সাথে বোনের বিবাহের অভিযোগ

আপলোড তারিখঃ 2023-02-23 ইং
আলমডাঙ্গায় জোর করে সৎ ভাইয়ের সাথে বোনের বিবাহের অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় জোর করে সৎ ভাইয়ের সঙ্গে বোনের বিয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে ওই কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়। আটক তিনজন হলেন- স্কুলছাত্রীর মা ফজলুল হকের স্ত্রী লিলি খাতুন, সোহেল রানা (২৮) ও ওমর ফারুক। অভিযোগ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার মাদ্রাসাপাড়ার মৃত আজিজুল হকের স্ত্রী লিলি খাতুন স্বামী মারা যাওয়ার পর এরশাদপুর চাতাল মোড়ের ফজলুল হককে বিয়ে করেন। লিলি খাতুনের প্রথম পক্ষে দুটি মেয়ে এবং দ্বিতীয় সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। প্রথম পক্ষের বড় মেয়ের বিয়ে হয় কয়েক বছর আগে। ছোট মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ত। গত ১৪ জানুয়ারি তাকে জোর করে সৎ ভাইয়ের সাথে বিবাহ দেয় মা। এতে সে আপত্তি জানালে ঘরবন্দী করে মারধর করা হয়। গত মঙ্গলবার মা বাড়িতে না থাকার সুযোগে সে পালিয়ে বোনের বাড়িতে চলে যায়। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কাছে সে লিখিত অভিযোগ দেয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তার মা লিলি খাতুন (৪৪), সোহেল রানা (২৮) এবং বিয়ে পড়ানোর দায়ে কাজী ওমরকে আটক করে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর বলেন, ‘বাল্যবিবাহের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করা হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)