আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-02-23 ইং
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক ছবির ক্যাপশন:
  আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩১টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আমিরুল ইসলাম (৩৬) নামের এক যুবককে আটক করেছে। গতকাল বুধবার উপজেলার বকসিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বকসিপুর গ্রামে অভিযান চালিয়ে ৩১টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আমিরুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)