হায়রে মানবতা : ৩ দিনে চিকিৎসা-খাবার জোটেনি বৃদ্ধার

আপলোড তারিখঃ 2017-07-25 ইং
হায়রে মানবতা : ৩ দিনে চিকিৎসা-খাবার জোটেনি বৃদ্ধার ছবির ক্যাপশন:
উজ্জ্বল মাসুদ: দূর থেকে বোঝার উপায় নেই, দেখে মনে হচ্ছে কাঁথা-কাপড়ের একটি পোটলা। একটু কাছে গিয়ে বোঝা গেলো, না কোন কাঁথা-কাপড়ের পোটলা নয়, জড়কড় হয়ে শুয়ে থাকা এক বৃদ্ধা। এ দৃশ্যটি অন্য কোথাও নয়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের। গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালের গিয়ে দেখা যায় এ দৃশ্য। নিচতলায় আরএমও'র কক্ষের সামনে একটি টয়লেটের দরজার মুখে শুয়ে আছেন এক বৃদ্ধা। জরাজির্ণ ভেজা পোশাকে গত তিনদিন ধরে সেখানে পড়ে আছেন ওই বৃদ্ধা। হাসপাতালের মধ্যেই রয়েছে সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়, তিনদিনে তারাও এগিয়ে আসেনি বৃদ্ধার চিকিৎসার্থে। রুগ্ন শরীরে হাসপাতালের বারান্দায় পড়ে থাকা বৃদ্ধার বয়স আনুমানিক ৮০ বছর। হারিয়েছেন স্পষ্ট কথা বলার শক্তি। গত শনিবার হাসপাতালে এসেছেন। প্রথমে ওয়ার্ডের সামনের বারান্দায় নিজের যায়গা করে নিলেও পরে তাকে সরিয়ে রাখা হয় আরএমও'র কক্ষের সামনে টয়লেটের পাশে। তবে তার চিকিৎসার কোন ব্যবস্থা করা হয়নি। অস্পষ্টভাবে বলার জন্য ওই বৃদ্ধার কথা বোঝা যায়নি, তবে তিনি স্যালাইন দিবেন বলে ইশারা করে জানিয়েছেন। বৃদ্ধার নাম-পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায় ওই বৃদ্ধাকে। এসময় তার বিষয়ে জানতে গেলে হাসপাতালের এক আয়া জানান, গত শনিবার কোন একসময় সে হাসপাতালে এসেছে। তারপর থেকে তিনি ওইখানেই আছেন। অনাহারে দিন কাটলেও গত সোমবার রাতে রোগীর এক স্বজন বৃদ্ধার খাওয়ার পাউরুটি ও কলা কিনে দেন। তার চিকিৎসার বিষয়ে জানতে চাইলে মহিলা মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত সেবিকা জানান, ওই বৃদ্ধার কোন চিকিৎসাপত্র নেই, ফলে তাকে কোন সেবা দেয়া হচ্ছে না। গতকাল রাতে হাসপাতালের আয়া হিসেবে কর্মরত বুলু বেগম একটি পোশাক জোগাড় করে ওই বৃদ্ধাকে পরিয়ে দেন। টয়লেটের সামনে থেকে তাকে নিয়ে বহিঃবিভাগ দোতলায় ওঠার সিড়ির পাশে যায়গা করে দেন। বৃদ্ধাকে সরিয়ে সিড়ির পাশে যায়গা করার সময় রোগির অনেক স্বজনরাই ছুটে আসেন। বৃদ্ধার অবস্থা দেখে অনেকে দুঃখ প্রকাশও করেন। কিন্তু তার ১০ মিনিট আগেও তার চিকিৎসা ও খাবার নিশ্চিত করতে কেউ এগিয়ে আসেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)