চুয়াডাঙ্গা অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক প্রীতি ফুটবল ম্যাচ আজ

আপলোড তারিখঃ 2022-11-11 ইং
চুয়াডাঙ্গা অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক প্রীতি ফুটবল ম্যাচ আজ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ফুটবল নিয়ে আবারও উন্মাদনা বাড়ছে। শহর থেকে গ্রামে-গঞ্জে ও হাটবাজারে উড়ছে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা। এরই মধ্যে চুয়াডাঙ্গা অগ্রণী ব্যাংক লিমিটেডের আয়োজনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার। এ আয়োজনে সহযোগিতায় আছে চুয়াডাঙ্গার তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেস। জানা গেছে, ফুটবল বিশ্বকাপ-২০২২ উপলক্ষে অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলাধীন সকল শাখার নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্রাজিল সমর্থক বনাম আর্জেটিনা সমর্থক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া সাতটায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি উচ্চবিদ্যালয় মাঠে (চাঁদমারী মাঠ) এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রাজিল সমর্থক দলের নেতৃত্ব দেবেন অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের অ্যাসিস্টেন্ট জেনারেল অফিসার (এজিএম) এমএইচ জগলুল পাশা ও আর্জেটিনা সমর্থক দলের নেতৃত্ব দিবেন সিনিয়র অফিসার আনোয়ারুল ইসলাম। অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের অ্যাসিস্টেন্ট জেনারেল অফিসার (এজিএম) এমএইচ জগলুল পাশা বলেন, ‘অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের সকল শাখায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্রাজিল-আর্জেটিনা সমর্থকদের বিশ্বকাপ নিয়ে কমবেশি বিতর্কের তৈরি হয়। কে ভালো কে মন্দ খেলে এ নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা হয়। এরই প্রেক্ষিতে কথার কথা নয়, কাজেই প্রমাণ উদ্দীপনা নিয়ে ১১ নভেম্বর শুক্রবার সকাল সোয়া সাতটায় ব্রাজিল ও আর্জেটিনা সমর্থকরা প্রিয় দুই দলের জার্সি পরে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে।’  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)