আলমডাঙ্গায় সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-11-10 ইং
আলমডাঙ্গায় সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ছোটগাংনীতে পানখেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার ছোটগাংনী গ্রামের আব্দুর রহমানের ছেলে জুয়েল রানা (২৪) নিজ বাসভবনের পাশে পানখেতে ইলেকট্রিক মোটর দিয়ে সেচ দিতে গিয়ে কাঁদায় পা ফোসকে ইলেকট্রিক মোটরের ওপরে পড়ে গেলে সে বিদ্যুৎ স্পর্শে আহত হয়ে চিৎকার দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে দেখে তার বুকের ডান দিকে বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে গিয়েছে। তাৎক্ষণিক তাকে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বলেন হাসপাতালে আসার আগে সে মারা গিয়েছে। মরদেহ গ্রামে নিয়ে এলে তার পরিবারের আর্তনাদে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাত সাড়ে ১১টার দিকে মরহুমের জানাযা নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়েছে। মরহুমের পিতা ছেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)