আলমডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2022-11-10 ইং
আলমডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৪ই নভেম্বর ডিজিটাল উদ্ভাবনী মেলা ও ১৬ই নভেম্বর বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, হারদী এম এস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আল মামুন রেজা ও আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইমরুল হকের পরিচালনায় সভায় উপস্থিত ৫৭টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন আবুল কাশেম, নুরুল ইসলাম দীপু, আবু তালেব, মাধ্যমিক বালিকা বিদ্যালয় সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, শংকর কুমার পাত্র, এনামুল হক, সুহানি ইয়াসমিন, আব্দুল হাই, আসাদুল হক, আতিয়ার রহমান, শহিদুল ইসলাম প্রমুখ। উপজেলার ৫৭টি স্কুলের প্রতিটি বিদ্যালয় থেকে ৩জন করে শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাছাড়া একদিনের ডিজিটাল মেলায় মোট ১১টি স্টলে ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শিত হবে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)