কার্পাসডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন দোকানদাররা উচ্ছেদ আতঙ্কে ডিসিআর পেতে জেলা প্রশাসক মহোদয়ের কাছে ভূমিহীনদের আবেদন

আপলোড তারিখঃ 2017-07-18 ইং
কার্পাসডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন দোকানদাররা উচ্ছেদ আতঙ্কে ডিসিআর পেতে জেলা প্রশাসক মহোদয়ের কাছে ভূমিহীনদের আবেদন ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন দোকানদাররা উচ্ছেদ আতঙ্কে ডিসিআর পেতে জেলা প্রশাসক মহোদয়ের কাছে ভূমিহীনদের আবেদন কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের ব্রিজ মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের ভূমিহীন দোকানদার উচ্ছেদ আতঙ্ক আছেন বলে জানা গেছে। দীর্ঘ ২০/৩০ বছর যাবৎ ব্যবসা করে অনেকে ডিসিআর নবায়ন করতে না পেরে এই উচ্ছেদ আতঙ্কে ভুগছেন। এছাড়া দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার কার্পাসডাঙ্গা বাজারকে যানজট মুক্ত করতে ও সড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকান সরাতে ইতোমধ্যে মৌখিক নির্দেশ প্রদান করেছেন। ইউএনও’র এই পদক্ষেপ স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। তবে, ভূমিহীন দোকানদারদের বিষয়টি ভেবে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, গত সোমবার দুপুরের দিকে দামড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ব্রীজ মোড়সহ বাজারের সকল অবৈধ এবং যানজট সৃষ্টিকারি দোকান সরাতে এক সপ্তাহ সময় বেধে একটি মৌখিক নির্দেশ প্রদান করেন। ইউএনও’র এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে সর্বমহলে। এদিকে, কার্পাসডাঙ্গা বাজারের ব্রিজ মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের বেশকয়েকটি ভূমিহীন দোকানদার জানান, একই স্থানে আমরা ২০/৩০ বছর ধরে দোকান দিয়ে ব্যবসা করছি অথচ ডিসিআর নবায়ন না হওয়ায় আমাদের উচ্ছেদ করা হবে জানতে পেরেছি। আমাদের উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে না আমরা খেয়ে মারা যাবো বলে অনকে ভূমিহীন দোকানদার এই প্রতিবেদককে জানান। এছাড়া অসহায় ভূমিহীনরা দীর্ঘদিন একইস্থানে ব্যবসা করছেন তাই তাদের উচ্ছেদ না করে ডিসিআর নবায়নের সুযোগ দিলে তারা বৈধভাবে ব্যবসা করতে পারবে এবং তাদের পরিবার নিয়ে সুন্দর ভাবে চলতে পারবে বলে স্থানীয় অনেকে এই প্রতিবেদককে জানান। এছাড়া এই প্রতিবেদকের মাধ্যমে অসহায় ভূমিহীনরাসহ স্থানীয় সচেতন মহল বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আকুল আবেদন জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়ের কাছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)