গাংনীতে উচ্চ শব্দে মাইকিং : অতিষ্ঠ হয়ে স্থানীয়দের প্রতিরোধ

আপলোড তারিখঃ 2017-07-14 ইং
গাংনীতে উচ্চ শব্দে মাইকিং : অতিষ্ঠ হয়ে স্থানীয়দের প্রতিরোধ ছবির ক্যাপশন:
গাংনীতে উচ্চ শব্দে মাইকিং : অতিষ্ঠ হয়ে স্থানীয়দের প্রতিরোধ উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিশ্রুতিসহ ক্ষমা চেয়ে পার `images`গাংনী অফিস: গাংনী পৌর শহরের প্রতিনিয়ত উচ্চ শব্দে মাইকিং চলে। স্বাভাবিক কর্মকান্ড দারুণভাবে ব্যাহত হয়। বিষয়টি যেন দেখার কেউ নেই। জেনে অথবা না জানার কারণে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের নিরবতায় ভোগান্তির সীমা ছাড়িয়ে গেছে জনগণের। সু-খবর সু-খবর, উন্নতজাতের একটি কেংনি মহিষ জবাই করা হইবে, মহিষটির মূল্য ২লাখ ১৫ হাজার টাকা, প্রতি কেজি মাংস ৪শ’ টাকা। রোগীসাধারণের জন্য সু-খবর, এখন থেকে প্রতি শুক্রবার ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত রোগি দেখছেন, সিরিয়ালের জন্য যোগাযোগ করুণ। ছাত্রÑছাত্রী ও অভিভাবকদের জন্য সু-খবর, অভিজ্ঞ শিক্ষকÑশিক্ষিকামন্ডলি দ্বারা কোচিং দেয়া হচ্ছে। হারিয়েছে আমার একটি কালো রংয়ের ছাগল হারিয়েছে। এমনই হাজারো ধরনের মাইকিং এখন গাংনী পৌর শহরের নিত্যদিনের ব্যাপার। গাংনী শহরবাসীর জন্য বিষয়টি অসহনীয় পর্যায়ে চলে গেছে। কখনো লম্বা হর্ণ, আবার কখনো ছোট হর্ণে (মাইকের আকার) চলে উচ্চ শব্দে এধরনের মাইকে প্রচারণা। এখন আর আগের মত ঘোষক লাগেনা। একটি মেমোরি কার্ডে একবার রেকর্ড করে রিকশায় অথবা ইজিবাইকে মাইক বেঁধে চলতে থাকে দিনভর বিরতিহীন ঘোষণা। এতো গেল মাইকের মাধ্যমে শ্রবণ নির্যাতন।  এভাবে গতকাল শুক্রবার দুপুরে নামাজের আগ মূর্হুতে চলতে থাকে হারানো একটি মাইকিং। বিধিবিাধন নামেনেই উচ্চ শব্দে চলছিল মাইকটি। গাংনী হাসপাতাল বাজারের একদল জনতা প্রতিবাদেনেমে পড়লো সড়কে। মাইক বহনকরা ভ্যানের গতিরোধ করে চাওয়া হয় জবাবকেন এতো উচ্চশব্দে মাইকিং। এক পর্যায়ে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। অবশেষে গাড়াডোব গ্রামের মাইক বহনকারী ভ্যান চালক জাহিদ ক্ষমাচেয়ে এবং এমন উচ্চশব্দে আর মাইকিং করবে না মর্মে প্রতিশ্রুতি দিয়ে মুক্তি পায়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান বলেন,  শব্দদূষণ নিয়ন্ত্রণে দায়িত্ব আমাদের আছে। আমরা নানা কাজের মধ্যেদিয়ে এতো ব্যস্ত থাকিযে এই দিকটাই সময়দেওয়া হয়না। তবে এখনথেকে নিয়মিতখোজখবর রাখা হবে। এধরনের শব্দ দুষণের সাথে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থানেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)