ছবির ক্যাপশন:
দর্শনার ঈশ্বচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
মিড ডে মিল উদ্বোধন করলেন জেলা প্রশাসক
দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোমলমতি ছাত্রছাত্রী ঝরে পড়া রোধে ‘মিড ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ^রচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘মিড ডে মিল’ চালু করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
এ সময় উপস্থিত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করতে সরকার সবধরনের পদক্ষেপ গ্রহন করেছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। কোমলমতি ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করতে পারলে শিক্ষার্থী ঝরে পড়া রোধ করা অনেকাংশে সম্ভব হবে। এ জন্য তিনি এলাকার বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান। ঈশ^রচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সার্বিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় শ্রেনীকক্ষ নির্মানসহ সবধরনের সহযোগীতার আশ^াস দেন তিনি। আলোচনাশেষে বিদ্যালয়ে উপস্থিত ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনীর মোট
২২২জন শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবারের ব্যাবস্থা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, অবসরপ্রাপ্ত উপধ্যক্ষ মোশারফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম,সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম প্রমূখ। অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতির দামুড়হুদা শাখার সভাপতি আলাউদ্দীন সাধারন সম্পাদক স্বরুপ দাস, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হারুন অর রশিদ জুয়েল, দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী প্রমূখ। অনুষ্ঠানটি সার্বক্ষানিক পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরতী হালসানা। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের আঙ্গিনায় একটি জামরুল গাছ রোপন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।