দেশের একমাত্র প্রতিনিধি হিসেবে কিরগিস্তান থেকে সম্মেলন শেষে ফিরলেন মেহেরপুরের এমপি ফরহাদ : সংবর্ধনা প্রদান

আপলোড তারিখঃ 2017-07-04 ইং
দেশের একমাত্র প্রতিনিধি হিসেবে কিরগিস্তান থেকে সম্মেলন শেষে ফিরলেন মেহেরপুরের এমপি ফরহাদ : সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন:
দেশের একমাত্র প্রতিনিধি হিসেবে কিরগিস্তান থেকে সম্মেলন শেষে ফিরলেন মেহেরপুরের এমপি ফরহাদ : সংবর্ধনা প্রদান মেহের আমজাদ/মাসুদ রানা: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন কিরগিস্তানে `Meherpurঅনুষ্ঠিত তিন দিন ব্যাপি যুব উন্নয়ন বিষয়ক বিশ্বের সর্ববৃহৎ সংসদ সদস্য সম্মেলনে অংশ গ্রহণ শেষে দেশে ফিরছেন। গতকাল মঙ্গলবার তিনি মেহেরপুরের নিজ বাসভবন পৌঁছালে আনন্দঘন পরিবেশে তার গলায় ফুলের মালা দিয়ে ও হাতে ফুল দিয়ে তাকে অভ্যার্থনা জানানো হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি পতœী সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদ সরফরাজ মৃদুল, জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, জেলা যুবলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ.কে আজাদ সাগর, আঃ সালাম বাঁধন,সদর থানা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম আনন্দ, কলেজ ছাত্র লীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন, মুজিবনগর স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতিন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, কাসেদ আলী, সাইদুর রহমান, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাশিরা পলি, সদর থানা যুব মহিলা লীগের সভাপতি লুৎফন নেছা লতা, সাধারণ সম্পাদক মনোয়ার খাতুন, শহর যুব মহিলা লীগের সভাপতি রোকসানা কামাল রুনু, সম্পাদক মোমেনা খাতুন প্রমূখ। উল্লেখ্য, কিরগিস্তানে সম্মেলনে বিশ্বের ত্রিশটি গণতান্ত্রিক দেশের ত্রিশ জন সংসদ সদস্য যোগ দিয়েছিলেন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একমাত্র প্রতিনিধি হিসেবে ২৮জুন ওই সম্মেলনে যোগ দেন। তিনি কিরগিস্তানে অনুষ্ঠিত ওই সম্মেলনে বঙ্গ বন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার গৃহীত নানা কর্মসূচির যুক্তিকতা ও বাস্তবায়নের নানা কৌশল তুলে ধরে বক্তব্য রাখেন। পাশা-পাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ তুলে ধরার জন্য দেশের যুবকদের জন্য কি পদক্ষেপ গৃহীত হয়েছে তা তুলে ধরেন। এছাড়া নারীর ক্ষমতায়ন ও বয়স্ক ব্যক্তির জন্য গৃহীত পদক্ষেপ, বিশেষ সুবিধা বঞ্চিতদের বিষয়, বিশ্বশান্তি ও জঙ্গীবাদ দমন বিষয়ে বক্তব্য রাখেন সেখানে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)