চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2017-07-02 ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
বাংলাদেশ সাংবাদিক সমিতির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল `DSCN8863`নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক সমিতির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। জেলা ইউনিটের সভাপতি সিনিয়র সাংবাদিক মাহতাব উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, প্রফেসর হামিদুল হক মুন্সি, প্রফেসর এস এম ই¯্রাফিল হোসেন, প্রফেসর সিদ্দিকুর রহমান, দৈনিক সময়ের সমীকরণ’র সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান শরীফ, দৈনিক আকাশ খবর’র সম্পাদক ও প্রকাশক এড. তছিরুল আলম মালিক ডিউক, দৈনিক মাথাভাঙ্গা’র সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, সাপ্তাহিক চুয়াডাঙ্গা দর্পণ’র সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সভাপতি শেখ সেলিম, জেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, সাংবাদিক রফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক শাহ আলম সনি। আলোচনাসভা শেষে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও  প্রবীণ সদস্যদের শারীরিক সুস্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)