ঝিনাইদহে র‌্যাবের হাতে ৩ কেজি গাঁজাসহ আটক-১

আপলোড তারিখঃ 2017-07-01 ইং
ঝিনাইদহে র‌্যাবের হাতে ৩ কেজি গাঁজাসহ আটক-১ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার সদরের গোয়ালপাড়া এলাকা হতে ০৩ কেজী গাঁজাসহ শহিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ র‌্যাব’র কোম্পানী কমান্ডার মেজর মো. মনির আহমেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলা সদরের গোয়ালপাড়া বাজারের মেইন রোডের দক্ষিণপার্শ্বের রহিমা মঞ্জিল বাড়ীর নিকট থেকে ১ জনকে আটক করা হয়। আটকৃত মো. শহিদুল ইসলাম (৫০) একজন গাঁজা ব্যবসায়ী। সে মাগুরা জেলা সদরের খালিমপুর গ্রামের মো: শাহাদৎ বিশ্বাসের ছেলে। এ সময় তার কাছ থেকে ০৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যাবসায়ী শহিদুলকে সদর থানায় হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর ১ টেবিল এর ৭(ক) ধারায় মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)