চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আয়োজনে শিক্ষার্থীদের নবীনবরণ : সরকারী কলেজে শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ

আপলোড তারিখঃ 2017-07-01 ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আয়োজনে শিক্ষার্থীদের নবীনবরণ : সরকারী কলেজে শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আয়োজনে চুয়াডাঙ্গা সরকারী কলেজের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সামী তাপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. জানিফ। বিশেষ অতিথি ছিলেন ছিলেন পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী এমদাদুল হক সজল। অনুষ্ঠানটির প্রথম পর্যায়ে নবীন শিক্ষার্থীদেরকে ফুল ও কলম দিয়ে বরণ করে নেয়া হয় এবং শুভেচ্ছা জানানো হয়। শিক্ষার্থীদের হাতে ফুল ও কলম তুলে দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। এসময় শিক্ষার্থীদের সকলের সুস্থ্য, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। এছাড়াও তিনি চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু’র পক্ষ থেকেও সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবীন বরণ অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা মো. রকিব, মির্জা পিয়াস, ইয়াসিন, রাসেল, অন্তু, চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগ নেতা ইসমাইল খলিলুল্লাহ, চঞ্চল, তুষার, ইসতিয়াক সিথুন, আরাফাত প্লাবন, আসিফ খান প্লাবন, পাপন হাসান সবুজ, সানজিদ, হাফিজ ইমন, জিলানী, সজীব, কামরান, তাজ, মিঠুন, রাজন, লিখন, সজীব-২, শাওন, মিরাজুল, হিমু, আনিস, মেহেদী, ফয়সাল শেখসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সদর থানা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানটির সর্বশেষ আনন্দ মিছিল কলেজ এর হোস্টেল প্রদক্ষিণ করে কলেজ ছাত্রলীগ ক্যাম্পাসে এসে শেষ হয় এবং সেখানে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকির সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।-প্রেসবিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)