রাবিতে আজ ক্লাস শুরু

আপলোড তারিখঃ 2017-06-30 ইং
রাবিতে আজ ক্লাস শুরু ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: ৩৪ দিনের ছুটি শেষে আজ শনিবার (১ জুলাই) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস ও পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয় পরিবহনের বাসগুলোও সব রুটে চলাচল করবে। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল ফিতরের ছুটি শেষে শুক্রবার (৩০ জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ২৭ মে থেকে গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের ছুটিতে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস বন্ধ হয়ে যায়। তবে পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালু ছিল ১৮ জুন পর্যন্ত। আর ১৯ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ১৭টি আবাসিক হল বন্ধ ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)