গাংনীতে বাল্য বিয়ে পড়ানোর দায়ে ইমামের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2016-09-06 ইং
গাংনীতে বাল্য বিয়ে পড়ানোর দায়ে ইমামের কারাদণ্ড ছবির ক্যাপশন:
`MC` গাংনী অফিস: বাল্য বিয়ে পড়ানোর দায়ে আব্দুল কাইউম(৪৫) নামের এক ইমামের তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল সোয়া চারটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনীর সহকারী কমিশনার(ভূমি) এসএম জামাল আহমেদ এ দণ্ড প্রদান করেন। দণ্ডিত আব্দুল কাইউম গাংনী উপজেলার পীরতলা জামে মসজিদের ইমাম ও ওই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে। তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সুত্রে প্রকাশ, রোববার সন্ধ্যায় পীরতলা গ্রামের সাহাবুল ইসলামের মেয়ে নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সেতুর সাথে দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের জাহাঙ্গীর আলীর বিয়ে পড়ান ইমাম আব্দুল কাইউম। বিষয়টি উপজেলা প্রশাসন অবগত হলে গাংনী থানাকে অনুরোধ করেন ইমামকে আটকের জন্য। গাংনী থানা পুলিশের এসআই শংকর কুমার ঘোষ ও সঙ্গীয় ফোর্স বিকেলে ইমাম আব্দুল কাইউমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৫ ধারা অনুযায়ি তাকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)