মোমিনপুর ও পদ্মবিলা ইউনিয়ন আ.লীগ আয়োজিত ইফতার মাহফিলে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি : দলে বিভেদ সৃষ্টি না করে জননেত্রীর হাতকে শক্তিশালী করুন

আপলোড তারিখঃ 2017-06-24 ইং
মোমিনপুর ও পদ্মবিলা ইউনিয়ন আ.লীগ আয়োজিত ইফতার মাহফিলে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি : দলে বিভেদ সৃষ্টি না করে জননেত্রীর হাতকে শক্তিশালী করুন ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ও মোমিনপুর ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পদ্মবিলা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরীফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা- ১ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং করবেন না। কারন দলের মধ্যে গ্রুপিং আমাদের জননেত্রী শেখ হাসিনা কখনই পছন্দ করেন না। গ্রুপিং সৃষ্টি না করে আপনাদের সবাইকে এক হয়ে জননেত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে। আমরা স্বাধীন দেশের সন্তান, বঙ্গবন্ধুর সৈনিক। আমরা কখনোই পিছু পা হবো না। তিনি আরও বলেন, জামাত-বিএনপি'র লোকজন নিজেদেরকে ইসলামের সাথে সম্পৃক্ত বলে প্রচার করলেও, প্রত্যেক মসজিদে জামায়াতে শরিক হওয়া মুসল্লিদেরকে গণণা করলে তাদের মধ্যে দেখা যাবে প্রায় সবই আওয়ামী লীগের অন্তর্গত। এরপরও তারা মিথ্যা প্রচার করে যে জামাত-বিএনপি ইসলামের জন্য কাজ করে। আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, অ্যাড. আব্দুল মালেক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অ্যাড. তালিম হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুল হক, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেফালি খাতুন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান মিলন, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আবু সুফিয়ান বিল্লাল। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাসুদউজ্জামান লিটু। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক,পদ্মবিলা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার কামাল উদ্দীন, আলম হোসেন, মজিবুল হক, মহিলা সদস্য খালেদা বেগম, চায়না খাতুনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)