আলমডাঙ্গা হারদী প্রাগপুরে তালাবদ্ধ ঘর থেকে বুদ্ধি প্রতিবন্ধীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-06-18 ইং
আলমডাঙ্গা হারদী প্রাগপুরে তালাবদ্ধ ঘর থেকে বুদ্ধি প্রতিবন্ধীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা হারদী প্রাগপুরে তালাবদ্ধ ঘর থেকে বুদ্ধি প্রতিবন্ধীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা হারদী প্রাগপুরে নিজ বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে এক বুদ্ধি প্রতিবন্ধীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার হয়েছে। বেলা ১২টার দিকে প্রতিবেশিরা দরজায় লাগানো তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে। ওই বুদ্ধি প্রতিবন্ধী যুবকের স্বজনদের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, আলমডাঙ্গার উপজেলার হারদী ইউনিয়নের চায়েন আলীর ছেলে ফারুক হোসেন (৩২) দীর্ঘ ৭/৮ বছর মালয়েশিয়া অবস্থান করে এক বছর পূর্বে বাড়িতে আসে। বাড়ি আসার কিছুদিন পরে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে তার স্মৃতিশক্তি লোপ পায়। সে উন্মাদের মত আচরণ করতে থাকে। স্ত্রী সন্তান চলে যাবার পর থেকে সে গ্রামের মানুষের সাথে অসদাচরণসহ মেয়েদের সাথেও খারাপ আচরণ করতো। গত কয়েকদিন আগে সে তার চাচাতো ভাইদের একটি বিদ্যুতের মিটার ভেঙ্গে ফেলার পর তার চাচাতো ভাই মোতালেব আলীর ছেলে আব্দুল মজিদ ও রেজাউল তাকে মারধর করে। ফারুকের স্বজনরা অভিযোগ করে বলে তাদের বাড়িতে হামলা করে বাড়ির দরজা-জানালা ও বৈদুতিক ফ্যান চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে তছনছ করে। ভয়ে ফারুকের বাবা-মা বাড়ি ছেড়ে চলে যায়। তাদের নানাভাবে হুমকিও দেয়া হয় বলে তারা জানায়। এ ঘটনার পর ক্যাম্প পুলিশের মধ্যস্থতায় আপোষ করে দেয়া হলেও ফারুক হোসেনের পিতা-মাতা বাড়ি আসতে ভয় পেতে থাকে। এরই এক পর্যায়ে গতকাল সকালের দিকে তাকে মারধর করে ঘরে আটকিয়ে তালা লাগিয়ে দেয়া হয়। ঘন্টা দুয়েক পরে প্রতিবেশিরা দেখেন ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে তালা ভেঙ্গে তার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আগুন ধরিয়ে দেয়া হতে পারে। সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)