ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এফসিইউবি)’র উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে গতকাল শনিবার ২১শে রমজান উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ’র ভাইস-চেয়ারম্যান মো: রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার (টোটন)। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ভিসি ও কোষাধ্যক্ষ প্রফেসর আবদুল মোত্তালিব। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রোজার যে নৈতিক শিক্ষা তা আমাদের ব্যক্তি জীবনে প্রস্ফূটন ঘটাতে হবে এবং তিনি উপস্থিত সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত, ডিরেক্টর ফিনান্স প্রফেসর আব্দুল মজিদ বিশ্বাস, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইমরোজ মোহাম্মদ শোয়েব, কৃষি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নাহিদ পারভেজ, অন্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধানসহ ও প্রভাষকবৃন্দ, স্ব-স্ব বিভাগীয় ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দর্শনা অফিস জানিয়েছে: দর্শনায় বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের চেয়ারপার্সন শাহাবুদ্দিন শিশিরের সভাপতিত্বে আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক মহাসিন আলী, ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-নিবার্হী পরিচালক অনোয়ার হোসেন, অর্থ পরিচালক আমিরুল ইসলাম, সাবেক জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মতুর্জা, সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, দামুড়হুদ্ াউপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, চুয়াডাঙ্গা জেলা লোকর্মোচার সভাপতি এ্যাডভোকেট আলমগীর হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, দামুড়হুদা উপজেলার হাউলী ইউপি চেয়ারম্যান মোহম্মদ আলী শাহ মিন্টু, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দর্শনা কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফির্সাস ইনর্চাজ শোনিত কুমার গায়েন, এ্যাভোকেট শেখ হেদায়েত হোসেন আসলাম, অধ্যাপক রফিকুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আকমত আলী, দর্শনা পৌর বিএনপির সিনিয়ার সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ, দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ, এ্যাডভোকেট বেলাল হোসেন ও শ্রমিক নেতা ফিরোজ আহম্মেদ সবুজ প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে: মেহেরপুর পৌর ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মেহেরপুর শহরে ভৈরব নদের গালার ধারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ মোঃ আসকার আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে.এম আতাউল হাকিম লাল মিয়া, সাংগাঠনিক সম্পাদক অ্যাড. খন্দকার আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছে: মেহেরপুর সদর উপজেলা খোকসা জামে মসজিদের প্রাঙ্গণে তরুণ ছাত্র সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রাধান অতিথি ছিলেন আমঝুপি আলিম মাদ্রাসার প্রিন্সিপল ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব-উল আলম, বিষেশ অতিথি ছিলেন খোকসা জার্মে মসজিদের পেশ ইমাম ঈশা খাঁ, সাবেক ইউপি সদস্য হাসিদ্দীন, ডেইলি সংগ্রামের জেলা সংবাদদাতা আকতারুজ্জামান, সময়ের সমীকরণ আমঝুপি প্রতিনিধি সেলিম রেজা, ছাত্র সংঘের সদস্য মামুনুর রহমান, মিন্টু অনুষ্ঠান শেষ দেশ এবং দশের দোয়া কামনা করা হয়।
জীবননগর অফিস জানিয়েছে: জীবননগর ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাবেক খেলোয়ার ও বর্তমান খেলোয়ারদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।গতকাল জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে জীবননগর স্টোডিয়াম মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ,সিরাজ ,শাজাহান সিরাজ,শাজাহান কবির, আ.সবুর ,বর্তমান খেলোয়ার সাইদুর ,সোহাগ,সবুজ,শাওন সহ উপস্থিত ছিলেন যুবলীগনেতা শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু,পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক নাজমুল আলম মানিক প্রমুখ।
এদিকে, জীবননগর সেনেরহুদা গ্রামের জামে মসজিদে ইফতার মাহফিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের স্থানীয় জামে মসজিদের উদ্যোগে ইফতার মাহফিলে জেলা জামায়াতের আমীর আনোয়ারুল হক মালিক বলেন, নবীগণ কোন ব্যক্তি, দল, সম্প্রদায় কিংবা কোন গোষ্ঠীকে ডাকেননি। গোটা মানব জাতিকে আল্লাহর দিকে ডেকেছেন। মুক্তি পথ হলো ইসলাম। এ পথ ছাড়া অন্য কোন পথে মুক্তি নেই। আল্লাহর রাস্তায় সময় দেয়ার মাধ্যমেই ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করতে হবে। জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক মও মো: মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এদিকে জীবননগর পৌর শাখার উদ্যোগে শিক্ষকদের সাথে ইফতার মাহফিল ও মতবিনিময় কালে চুয়াডাঙ্গা ২ আসনের গনমানুষের নেতা বিশিষ্ট সমাজসেবক জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী মো: রুহুল আমীন বলেন জ্ঞানই সবকিছুর ভিত্তিমূল। কুরআনের জ্ঞানের আলোকেই মানুষ ন্যায়-অন্যায় ও ভাল-মন্দের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে। জ্ঞান তথা শিক্ষার উপর ভিত্তি করেই রচিত হয় জাতিসত্তা। কোন জাতির সাংস্কৃতিক, রাজনৈতিক এবং আর্থ-সামাজিক উন্নতি ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি হল শিক্ষা। জাতীয় আশা-আকাঙ্খা পূরণ, জাতীয় আদর্শের ভিত্তিতে চরিত্র গঠন, জীবনের সকল ক্ষেত্রে ও বিভাগে নেতৃত্বদানের উপযোগী ব্যক্তিত্ব তৈরি করা কেবলমাত্র উপযুক্ত শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই সম্ভব। জাতীয় ঐক্য ও সংহতির প্রধান উপকরণও শিক্ষা। এ সময় আরো উপস্থিত ছিলেন জীবননগরের থানা আমীর অধ্যাপক খলিলুর রহমান, মও:সাজেদুর রহমান, জামায়াতের পৌর শাখার আমীর জিয়াউল হক, পৌর সেক্রেটারী বিল্লাল হোসেন প্রমূখ।- প্রেস বিজ্ঞপ্তি
