চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের ইফতার মাহফিল পূর্ব পরিচিতি সভায় - জেলা পরিষদ চেয়ারম্যান খোকন

আপলোড তারিখঃ 2017-06-16 ইং
চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের ইফতার মাহফিল পূর্ব পরিচিতি সভায় - জেলা পরিষদ চেয়ারম্যান খোকন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের ইফতার মাহফিল পূর্ব পরিচিতি সভায় - জেলা পরিষদ চেয়ারম্যান খোকন গুটিকয়েক লোকের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে `DSCN7373` শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গায় জেলা কৃষক লীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে এ পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন সংসদ নির্বাচনেও যেনো সাফল্য অর্জন করতে পারেন সেক্ষেত্রে নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকা-গুলো গুটি কয়েক মানুষের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। দেশের বহু উন্নয়ন করেও কিছু অসাধু লোকের কারনে প্রধানমন্ত্রীর অবদান নষ্ট হয়ে যাচ্ছে। তা না হলে দেশের মানুষের কাছে বর্তমান সরকারের সাফল্য অর্জন পৌছে দিতে পারলে, আওয়ামী লীগকে ভোট চেতে হবে না। এমনিতেই দেশবাসী আওয়ামীলীগে ভোট দিবে। চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিশেষ বক্তা ছিলেন আলমডাঙ্গার চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসিলাম পানু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, ডা. আফছার উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মানে ১ মিনিট নিরবতা পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির তার স্বাগত বক্তব্যে বলেন, সভাপতি আলহাজ মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার সামসুল হক রেজা স্বাক্ষরিত গত ৭ মে ২০১৭ তারিখে চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের ৮১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সবার সহযোগিতা ও দোয়া থাকলে ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করে বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া কৃষক লীগের চুয়াডাঙ্গা জেলা শাখাকে মডেল হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। এদিকে, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চুয়াডাঙ্গা জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় নিসচা’র কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন। আলোচনা সভায় অত্যন্ত জন গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনার মুল বিষয় ছিল চুয়াডাঙ্গা জেলা শহরের সড়কগুলো নিয়ে। প্রশ্নত্তোর পর্বে দেশটিভির খাইরুজ্জামান সেতু জেলা কমিরি উদ্দেশ্যে বলেন, নিরাপদ সড়ক চাই’র কার্যক্রম শুধু আলোচনার মাধ্যমে প্রেস রিলিজ দেয়ায় সীমাবদ্ধ থাকলে হবে না। সড়ক নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। আলোচনায় উঠে আসে চুয়াডাঙ্গা শহরের সড়কগুলোর হালচিত্র। যেখানে শহীদ হাসান চত্বর মোড় থেকে শুরু করে ঝিনাইদহ বাসস্টান্ড পর্যন্ত সড়কের ভয়াবহ অবস্থা। তার সঙ্গে যোগ হয়েছে পৌরসভার পানির পাইপ লাইন লিক হওয়া। এ সড়কে প্রায় দেখা যায় সড়ক ফেটে পানি বের হচ্ছে। সড়ক জনপদ বিভাগের তত্বাবধানে দায়সারাভাবে ইট ও পাথর মিশ্রিত পিচ ঢেলে কোন রকমে চলার ব্যবস্থা করার চেষ্টা চলে। আলোচনায় উঠে আসে পানির পাইপ মেরামত না করে যখন ইট, বালি, পাথর, পিচ চাপা দিয়ে পানি থামানোর চেষ্টা করা হয় তখন কাদা-মাটি জীবানু মিশ্রিত পানি পৌরসভার পানির পাইপ লাইনের মধ্যে প্রবেশ করে। জেলা কমিটির পক্ষে সভাপতি সহ কার্যনির্বাহী পরিষদ অচিরেই ব্যবস্থা গ্রহনসহ পৌরসভা ও সড়ক জনপথ বিভাগের কাছে যাবেন বলে জানানো হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নিসচা’র জেলা কমিটির সাধারণ সম্পাদক মাবুদ সরকার, ক্রীড়া বিষায়ক সম্পাদক ইসলাম রকিব, সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক হিরন-উর-রশীদ শান্ত, জেলা পরিষদ সদস্য (নির্বাচিত কাউন্সিলর) নুরুন্নাহার কাকুলী, এনটিভি’র জেলা প্রতিনিধি অ্যাড.রফিকুল ইসলাম, প্রথম আলোর সাংবাদিক শাহ-আলম সনি, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক, দেশ টিভির খাইরুজ্জামান সেতু, চ্যানেল নাইন'র সাংবাদিক উজ্জ্বল মাসুদ, দৈনিক বাংলার খাসখবরের সম্পাদক জেড আলম, সাংবাদিক হোসেন জাকির, নিসচা’র নির্বাহী সদস্য অ্যাড. বজলুর রহমান, হাফিজুর রহমান হাফিজ, শিপ্লবসহ আমন্ত্রিত অতিথিগন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)