ছবির ক্যাপশন:
বিয়ের গেট সাজনোর সময় বিপ্লব হোসেন নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাই বিয়ের বাড়ির ওই গেট সে পুরো সাজাতে পারিনি। গতকাল সোমবার দুপুর ১টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় বিপ্লব হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে বিপ্লব হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত বিপ্লব কার্পাসডাঙ্গা বাজারে মেসার্স নিউ নিশিতারা ডেকোরেটরের কর্মী।
জানা যায়, গতকাল সকাল থেকে কোমরপুর গ্রামের ডা. রবিউল হকের ছেলের বিবাহের গেট সাজাচ্ছিলেন বিপ্লব। গেট সাজানোর এক পর্যায়ে তিনি হঠাৎ করেই গেইটের ওপর থেকে মাটিতে পড়ে গুরুতর জখম হন। এসময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এবিষয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘তার একটি পা ভেঙ্গে গিয়েছে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
