জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের : নতুন করারোপ ছাড়াই বাজেট ঘোষনা

আপলোড তারিখঃ 2017-06-15 ইং
জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের : নতুন করারোপ ছাড়াই বাজেট ঘোষনা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর পৌরসভার নতুন কোন করারোপ ছাড়াই ২০১৭-২০১৮ অর্থ বছরে ১০কোটি ৩৫লক্ষ ১৯হাজার ৩শত ৮৮টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জীবননগর পৌরসভার মিলনায়তনে ২০১৭-২০১৮ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব জায়েদ হোসেন, পৌর প্যানেল মেয়র সাইদুর রহমান, শোয়েব আহম্মেদ অঞ্জন, পৌর কাউন্সিলার আতিয়ার রহমান, ওয়াসিম রাজা, আবুল কাশেম, আপিল হোসেন, আফতাব হোসেন, পৌর হিসাব রক্ষক আবুল কালাম আজাদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পৌর মেয়র জাহাঙ্গীর আলম বলেন, পৌর নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মান ও সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, হাটবাজার উন্নয়ন, পানি সরবরাহর ব্যবস্থার উন্নয়ন, পৌর ভবন নির্মান এবং গোটা পৌর এলাকাকে নিরাপত্তার আওতায় নিয়ে আসার জন্য গুরুত্বপূর্ন স্থান ও মোড়গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আর যে সমস্থ কাজগুলো বাকি আছে সেগুলোও আমরা খুব শিঘ্রই শেষ করব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)