দর্শনায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ী আটক

আপলোড তারিখঃ 2021-12-27 ইং
দর্শনায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ী আটক ছবির ক্যাপশন:

দর্শনার উজলপুর গ্রামের মাঠে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জুয়াড়ীকে আটক করেছে দর্শনা থানা পুলিশের একটি দল। আটককৃতরা হলেন- দর্শনা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশন পাড়ার রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৫) ও একই গ্রামের মাঝপাড়ার মৃত এরশাদ মণ্ডলের ছেলে নাজিম উদ্দীন (৪৫)। জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীরের নেতৃত্বে এসআই আহমেদ আলী বিশ্বাস ফোর্স নিয়ে উজলপুরে গ্রামের মাঠে বাবু মিয়ার আম বাগানের ভেতর জোয়ার আসরে অভিযান পরিচালনা করেন। এসময় জোয়ার আসর হতে জুয়া খেলার নগদ ১৩ শ টাকা ও জুয়া খেলার সামগ্রী ৩০ পিচ তাস, ১টি চট (মাদুর) উদ্ধার করেন। আটককৃতসহ পলাতক আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)