দেশে মোট বেকার ২৫ লাখ ৮৭ হাজার

আপলোড তারিখঃ 2017-06-15 ইং
দেশে মোট বেকার ২৫ লাখ ৮৭ হাজার ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০২১ সালে দেশে ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম মাহজাবীন মোরশেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, সর্বশেষ আদমশুমারি ও গৃহগণনা ২০১১ সালে অনুষ্ঠিত হয়েছে। সে হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। সরকারি দলের সদস্য জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০১৫-১৬ (কোয়ার্টারলি লেবার ফোর্স সার্ভে) এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মোট বেকারের সংখ্যা ২৫ লাখ ৮৭ হাজার জন। সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশ থেকে শতভাগ দারিদ্র্য দূরীকরণ, সবার জন্য খাদ্য নিশ্চিতসহ নিম্ন আয়ের জনগণের ভাগ্যের উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ পেরিয়ে একটি শান্তিপুর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদে পরিণত করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)