কোটচাঁদপুরে কিশোর রিয়াদ হত্যার দায়ে আরেক কিশোর গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-12-24 ইং
কোটচাঁদপুরে কিশোর রিয়াদ হত্যার দায়ে আরেক কিশোর গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামে রিয়াদ খান (১৭) নামে এক কিশোর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিলন দাস (১৬) নামে আরেক কিশোরকে আটক করেছে। মিলন একই গ্রামের মুকুল দাসের ছেলে। পুলিশ এ হত্যাকাণ্ডের মোটিভ ও ক্লু উদ্ধার করেছে বলে কোটচাঁদপুর থানা সূত্রে বলা হয়েছে। পুলিশ জানায়, নিহত রিয়াদ খানের এক বন্ধুর সঙ্গে মিলন দাসের মা অঞ্জলী দাসের পরকীয়া সম্পর্ক ছিল। রিয়াদ প্রায়ই তার ওই বন্ধুর সঙ্গে মিলনের মায়ের আপত্তিকর ভিডিও দেখাতো। এতে ক্ষিপ্ত হয়ে মিলন দাস একাই রিয়াদকে খুন করার ছক কষে বলে পুলিশের কাছে মিলন স্বীকার করেছে। এদিকে হত্যাকারী মিলনকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাইমিনুল এক প্রেস ব্রিফিং করে হত্যাকাণ্ডের বিস্তারিত জানান। উল্লেখ্য, গত বুধবার দুপুরে কোটচাঁপুরের কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ির পাশ থেকে রিয়াদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। রিয়াদ খান কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বাগডাঙ্গা সাইনবোর্ড বাজারের সলেমান খানের ছেলে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দীন জানান, রিয়াদ খান কোটচাঁদপুরে একটি রাইচ মিলে কাজ করতো। গত মঙ্গলবার রাতে রাইচ মিলের কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ির পাশে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। রিয়াদের একটি হাতের কবজি কাটা ছিল। তার গলা ও মুখমণ্ডলে অসংখ্য ধারালো অস্ত্রের কোপ পাওয়া যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)