মুজিবনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করলেন মেহেরপুরের ৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ

আপলোড তারিখঃ 2021-12-24 ইং
মুজিবনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করলেন মেহেরপুরের ৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ ছবির ক্যাপশন:
গাংনী ও মুজিবনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ শেষে মুজিবনগর কমপ্লেক্স জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ শেষে সম্মিলিত হয়ে মুজিবনগর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার নবনির্বাচিত দারিয়াপুর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম রবি, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, গাংনী উপজেলার পাঁচটি ইউনিয়নের নবাগত কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, বামুন্দি ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস ও মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)