চুয়াডাঙ্গায় ফাঁড়ি পুলিশের অভিযানে গ্রেফতার-৫

আপলোড তারিখঃ 2017-06-14 ইং
চুয়াডাঙ্গায় ফাঁড়ি পুলিশের অভিযানে গ্রেফতার-৫ ছবির ক্যাপশন:
`19198389_474809129518185_781132388_n`নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে জিআর-২৬/১৫ ও সিআর- ১৫২/১৩ মামলার ৫জন ওয়ারেন্ট ভূক্ত আসামী আটক হয়েছে। গতকাল রাতে বিভিন্ন সময়ে শহরের পৃথক স্থান হতে তাদের আটক করে সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলাম তাদেরকে আটক করে থানায় সোপর্দ করেন। পুলিশ জানায়, পৌর শহরের ইসলাম পাড়ার ভাগ্যবানের ছেলে রতন আলী (৩০), মন্টু মিয়ার ছেলে রিপন আলী (২৮), নূরালের ছেলে আহাদুল (৪৫) ও গোলাম সরোওয়ারের ছেলে মহিরুদ্দিন (৪৫) কে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় আটক করা হয়। এছাড়াও সিআর মামলার সাতগাড়ীর বাহাদুরের ছেলে তরিকুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)