আলমডাঙ্গায় ব্যস্ত বিকেল কাটালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার

আপলোড তারিখঃ 2021-12-22 ইং
আলমডাঙ্গায় ব্যস্ত বিকেল কাটালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ব্যস্ত বিকেল কাটালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার তিনি প্রথমে আলমডাঙ্গা থানা পরিদর্শন করেন। এসময় আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (অপারেশ) শেখ মাহবুবুর রহমান ফুলের তোড়া দিয়ে তাঁকে অর্ভথ্যনা জানান। আলমডাঙ্গা থানা পরিদর্শককালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা থানা পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এরপর জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জান। পরে তিনি গড়গড়ি আবাসন প্রকল্প পরিদর্শন করেন এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)