চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আপলোড তারিখঃ 2021-12-20 ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ, চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ প্রত্যাশীদের নিকট থেকে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি, উপ-সমাজসেবা সম্পাদক ও উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১৭ সালের ২ জুন সভাপতি-সম্পাদকসহ চার সদস্যবিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটিতে মোহাইমেনুল হাসান জোয়ার্দ্দার অনিক সভাপতি, সহসভাপতি মো. সাহাবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জানিফ ও জাকির হুসাইন জ্যাকি যুগ্ম সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তীতে বাকি সদস্যদের নাম ঘোষণা করার কথা থাকলেও চার বছরে তা হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)