ছবির ক্যাপশন:
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও গাঙচিলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৪৪তম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা কারিতাস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত কবি অসীম সাহা। বিশেষ অতিথি ছিলেন কবি অঞ্জলি সাহা, সৈয়দ আশরাফ আলী, এস এম আবদুর রহমান, আবদুল হক চাষি, মনজু খন্দকার, সিরাজুল ইসলাম, মাহমুদুল আলম চৌধুরী, এবি সিদ্দিক, রফিক মজিদ, মোহাম্মদ আবদুল ওয়াহিদ, গ্রুপ ক্যাপ্টেন ড. ইদ্রিস আলী, থিওফিল নকরেক, রওশন আরা রুশো প্রমুখ।
সম্মেলনে ২০টি সেরা লেখার লেখককে সম্মাননা, ৫০ জন লেখককে আজীবন সদস্য সম্মাননা এবং ৩টি সমমনা সাহিত্য সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। সেরা সাংস্কৃতিক কর্মীর পুরস্কার পান শিউলি খান। গাঙচিল অনলাইনের ২০ জন শিশু শিল্পীকে বই পুরস্কার দেওয়া হয় এবং অনলাইনের ১০ জন লাইফ পারফরমারকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শিউলি খান, মনজুর ঈশা ও জয়া রহমান।
