গানে গানে বিজয়ের আনন্দ উৎসবে মাতোয়ারা সবাই

আপলোড তারিখঃ 2021-12-18 ইং
গানে গানে বিজয়ের আনন্দ উৎসবে মাতোয়ারা সবাই ছবির ক্যাপশন:

তরুণদের হৃদয়ে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে এগিয়ে নেওয়ার আহ্বান জানালেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

  বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা বড় বাজার শহিদ হাসান চত্বরে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এদেশ ও এদেশের মানুষকে এই পরাধীনতা থেকে, এই শোষণ থেকে মুক্তি দেন। ১৯৭১ সালে তাঁর নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ, গণযুদ্ধ। তাঁর ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তারপর দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে তারা অর্জন করে স্বাধীনতা, অর্জন করে বিজয়। তিনি উল্লেখ করেন, একাত্তরের মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি শহিদ হয়, ২ লাখ মা- বোন সম্ভ্রম হারায়। বিশ্বের ইতিহাসে স্বাধীনতার জন্য এত আত্মদানের, এত সম্ভ্রমহানীর নজির আর নেই। তিনি শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, অনেক লড়াই ও ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় লাল সবুজের বাংলাদেশ। আর বঙ্গবন্ধুর হাত ধরেই স্বাধীন হয়েছিল দেশটি। এ দেশের তরুণরা যদি তাদের হৃদয়ে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে এগিয়ে নেয়, তবে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। অনুষ্ঠানের শুরুতে সংগীত শিল্পী আব্দুস সালাম তারার নেতৃত্বে শিশু শিল্পীরা সমবেত গান পরিবেশন করে। এরপর একে একে দেশের গান, লালনগীতি, বাউল গানসহ বিজয়ের গান গেয়ে শোনান হিরনুর রশিদ শান্ত, ফজলু ফকির, শিশু শিল্পী বর্ণ, সাদাত শাহরিয়ার অর্পণ, লামিয়া, আনান, আপন, স্বচ্ছসহ অনেকে। এসময় বিজয়ের আনন্দ উৎসবে সবাই মাতোয়ারা হয়ে যায়। গান শুনে অনেক দর্শক মুগ্ধ হয়ে শিল্পীদের অভিবাদন জানান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান। এসময় দর্শক সারিতে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান লিটু, উপ-প্রচার সম্পাফক শওকত আলী, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা সাবেক যুবলীগ নেতা আরেফিন আলম রঞ্জু, আব্দুল কাদের, রাসেদুজ্জামান বাকি, আব্দুর রশিদ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকুলী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, যুব মহিলা লীগের সভানেত্রী আফরোজা পারভীন, সম্পাদিকা পলি খাতুন, দামুড়হুদা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাইফুন নাহার ইপসি, সাবেক ব্যাংকার জাহিদ হোসেন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ অনেকে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)